দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে এনসিসি ব্যাংকের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বর বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে এনসিসি ব্যাংক মুন্সিপাড়াস্থ দিনাজপুর শাখা কার্যালয় প্রাঙ্গণে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের মাঝে কম্বর বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম। এছাড়া ব্যাংকের ম্যানেজার মোঃ আবু জাকারিয়া খান, ব্যাংকের সেকেন্ড অফিসার মোঃ মাসুদ রানা, ব্যাংকের গ্রাহক মোঃ ফিরোজ জামান লাবু, মোঃ আবুল হাসান, অতিথি প্রকৌশলী মোঃ মতিউর রহমান, মাহবুব আলম শুভসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও গ্রাহক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ন্যাশনাল ক্রেডিট এন্ড কমার্স ব্যাংক-এনসিসি ব্যাংক প্রায় এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে।