• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের কারাদন্ড

Ivtigingসিসি নিউজ: স্কুল ছাত্রীকে উত্যক্ত করার দায়ে সাজু (২০) নামের এক যুবককে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সাজু সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার জোড়াপুকুর এলাকার আব্দুল করিমের পুত্র। সোমবার আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গী ওই রায় প্রদান করে।

থানা সূত্রে জানা গেছে, বখাটে যুবক সাজু প্রায়ই শহরের তুলসীরাম বালিকা উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রীকে স্কুল আসা-যাওয়ার সময় উত্যক্ত করতো। এতে ওই ছাত্রীটি স্কুলের প্রধান শিক্ষক ও বাবা-মাকে বিষয়টি অবহিত করলে তারা সৈয়দপুর থানাকে বিষয়টি অবগত করেন। সোমবার দুপুরে আবারো স্কুল গেটের সামনে ছাত্রীটিকে উত্যক্ত করার সময় সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম তাকে হাতেনাতে আটক করে।

পরে আটক বখাটে যুবক সাজুকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তাকে ওই রায় প্রদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ