• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ইলেকট্রিশিয়ান রুবেল হত্যা মামলায় তিনজনের ফাঁসি

Adalotঢাকা : রাজধানীর পুরান ঢাকার হোটেল শাহকামালে ইলেকট্রিশিয়ান রুবেলকে হত্যা মামলায় অভিযুক্ত তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. রেজাউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রুবেল (২৫), রুমান (২৪) ও রনি বিশ্বাস (২৪)। তারা সবাই বর্তমানে কারাগারে আটক রয়েছেন।
উল্লেখ্য, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নীচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার মাথা নিয়ে আসামি রোমান হোটেল মীমে গিয়ে ম্যানেজারের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। নতুবা হত্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়।
টাকা দেওয়ার কথা বলে রোমানকে বসিয়ে পুলিশে খবর দেন ম্যানেজার। পরে পুলিশ এসে তাকে গ্রেফতার করে।
এরপর ঘটনার সঙ্গে জড়িত বাকি দুই আসামিকেও গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী হোটেল শাহকামালের নীচতলার পাশে একটি স্থান থেকে রুবেলের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সুত্রাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ