• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Tareqরংপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে ‘ধৃষ্টতাপূর্ণ’ বক্তব্যের কারণে আওয়ামী লীগ নেতার দায়ের করা মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন।
বাদীর আইনজীবী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজ জানান. মঙ্গলবার দুপুরে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনসুর আহমদের আদালতে সংবিধানের ৭(ক) ধারা লংঘনের কারণে রাষ্ট্রদ্রোহিতা এবং দণ্ডবিধি ৫০০ ধারায় মানহানির মামলাটি করেন মহানগর আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও নারী নির্যাতন কোর্টের এপিপি আলী আখতার জাহাঙ্গীর হোসেন তুহিন। আদালত মামলাটি গ্রহণ করে (সিআর৮২৩/১৪)আদেশে বলেছেন, আসামি তারেক রহমান বিদেশে থাকায় সমন দেয়া সম্ভব না হওয়ায় তাকে গ্রেফতারের জন্য ওয়ারেন্ট ইস্যু করেছেন।
মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুবর রহমানকে ১৯৭১ সালের মুক্তিযুদ্বের সর্বাধিনায়ক দাবি করে তার সম্পর্কে বক্তব্যের কারণে এক হাজার কোটি টাকা মুল্যের সমমূল্যের অর্থদণ্ডের ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এসময় আদালতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মততাজ উদ্দিন, মহানগর সভাপতি শাফিয়ার রহমান শফি, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন লাবলু, জেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রনি, সহ সভাপতি সুমন সরকার, মহানগর সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ