• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বাজারে আসছে ফুটবল দলের জার্সি

football-1419266857খেলাধুলা ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি প্রায় সবখানেই পাওয়া যায়। বিক্রিও হয় বেশ। কিন্তু বাংলাদেশ ফুটবল দলের জার্সি বাজারে নেই। দর্শরা কিনতে চাইলেও কিনতে পারছেন না। এটা নিয়ে অনেকেরই আক্ষেপ রয়েছে। এবার সেই আক্ষেপ ঘোচাতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আসন্ন বঙ্গবন্ধু গোল্ডকাপকে সামনে রেখে বাজারে আসছে বাংলাদেশ ফুটবল দলের লাল-সবুজ জার্সি।

প্রাথমিকভাবে ১০ হাজার জার্সি বাজারে ছাড়া হবে। কিছু নির্দিষ্ট শোরুমে পাওয়া যাবে এ জার্সিগুলো। বাংলাদেশ ফুটবল ফেডারেশন মনে করছে, এতে একদিকে যেমন জার্সি বিক্রির মাধ্যমে ফেডারেশন লাভবান হবে। অন্যদিকে বাংলাদেশের ফুটবলের বিজ্ঞাপনও হবে। বাড়বে দর্শকদের আগ্রহ।

আগামী ১৬ জানুয়ারি ছয়টি দেশ নিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ঢাকা ও সিলেটে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ম্যাচগুলো। টুর্নামেন্ট শুরুর আগেই দর্শকরা ঢাকা ও সিলেটের কিছু নির্দিষ্ট শোরুমে বাংলাদেশ ফুটবল দলের জার্সি কিনতে পারবেন।

এ বিষয়ে বাফুফে সভাপতি কাজী মো. সালাহউদ্দিন বলেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের আগে জার্সি বাজারে ছাড়ার চেষ্টা করা হবে। ঢাকা ও সিলেটের কিছু নির্দিষ্ট শোরুমে বাজারজাত করার জন্য অন্তত ১০ হাজার জার্সি তৈরি করা হবে। সবার সামর্থ্যরে মধ্যে দাম রেখে বিক্রি করা হবে জার্সিগুলো। আবার কিছু জার্সি দর্শক আকর্ষণের জন্য বিনামূল্যেও বিতরণ করা হতে পারে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ