• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৬৫৪ পোশাক কারখানার সদস্যপদ বাতিল করলো বিজিএমইএ

BGMঢাকা : এক হাজার ৬৫৪ টি পোশাক কারখানার সদস্যপদ বাতিল করেছে বিজিএমইএ। মঙ্গলবার বিজিএমইএ’র কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বিজিএমইএ পরিচালনা পর্ষদ এর সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এসব কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে।
জানা গেছে, ২০০২ সাল থেকে শুরু করে ২০১৪ সাল পর্যন্ত বিজিএমইএ’র সদস্য রেজিস্ট্রার থেকে পর্যায়ক্রমে ঢাকা ও চট্টগ্রামের মোট ১ হাজার ৬৫৪ টি কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে।
এর মধ্যে ২০০২ সালে ৫০২ টি প্রতিষ্ঠান, ২০১২ সালে ৫৮৬ টি, ২০১৩ সালে ১০১ টি, বিভিন্ন সময়ে ২০ টি কারখানার (কারখানা কর্তৃক আবেদনের প্রেক্ষিতে), ২০১৪ সালে ঢাকা অঞ্চলের ৩৪১ টি ও চট্টগ্রাম অঞ্চলের ১০৪ টি কারখানার সদস্যপদ বাতিল করা হয়েছে।
বিজিএমইএ’র সংঘবিধি অনুচ্ছেদ ৭(এ)(২) অনুসারে বাৎসরিক চাঁদা সময়মতো পরিশোধ না করা, সমিতি কর্তৃক ধার্যকৃত অন্যান্য চাঁদা প্রদান না করা এবং বিভিন্ন সময়ে কমপ্লায়েন্স এর শর্তসমূহ প্রতিপালনে ব্যর্থ হওয়াসহ বিভিন্ন কারণে এ কারখানাগুলোর সদস্যপদ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, উপরোল্লেখিত কারখানাগুলোর সদস্যপদ বাতিল করার কারণে বর্তমানে বিজিএমইএ’র সদস্য সংখ্যা ৫ হাজার ৮৭৬ থেকে কমে দাঁড়ালো ৪ হাজার ২২২টি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ