• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর, আটক ১

Saidpur pic, 23-12-2014সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে মাত্র পাঁচ শ’ টাকা চাঁদা চেয়ে না পেয়ে দিনদুপুরে মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনাটি ঘটেছে সৈয়দপুর শহরের বাঙ্গালীপুর নিজবাড়ি মহ্ল্লার সবুজ সংঘ মাঠ সংলগ্ন এলাকায়। এ ঘটনায় ওয়াসিম (২০) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযোগে জানা গেছে, ওই এলাকায় মৃত. মুক্তিযোদ্ধা মহররম আলীর মেয়ে মোবাশ্বেরা বেগম তাঁর স্বামী সন্তান নিয়ে ওই বাড়িতে বসবাস করেন। ঘটনার দিন গত মঙ্গলবার এলাকার ১৫-২০ জনের বখাটে নেশাখোর দলবল এসে পাঁচ শ’ টাকা চাঁদা দাবি করে। মুক্তিযোদ্ধার মেয়ে বখাটেদের দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে বখাটেররা মুক্তিযোদ্ধার বাড়ি ভাংচুর করে।
এ খবর পেয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুঁটে আসেন। এর আগে বখাটে সন্ত্রাসীরা সটকে পড়ে। পুলিশ তাৎক্ষনিক তাদের আঁস্তানায় হানা দিয়ে ওয়াসিম নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছেন।
এ ঘটনায় মুক্তিযোদ্ধার মেয়ে মোবাস্বেরা বেগম নিজে বাদী হয়ে রাব্বি, মাজেদুল, আতিয়ার, রাহাত লোহানী, ফেরদৌস, মালেক, শুভ, সুজন ও ওয়াসিমের নাম উল্লেখ্যপূর্বক থানায় একটি মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ