• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্কুলছাত্রীদের বিশেষ ‘উপহার’ দিল আইএস জঙ্গিরা

erakআন্তর্জাতিক ডেস্ক: শীতের দুপুরে ইরাকি শহর ফালুজ্জার প্রতিটি বুনিয়াদি স্কুলে বিশেষ উপহার নিয়ে পৌঁছে যায় বন্দুকধারীরা। স্তব্ধতা ভেঙে স্কুলে ঢুকে পড়ে আইএস জঙ্গির দল। বাক্স ভরে এসেছে ছাত্রীদের জন্য ‘বিশেষ উপহার’। এসেছে ডজন ডজন কালো বোরখা ও গ্লাভস। তাদের কড়া নির্দেশ, স্কুলে আসতে হলে এই পোশাকই পরতে হবে তাদের। এটাই এখন থেকে তাদের স্কুলের ‘ড্রেস কোড’।

ইসলামিক স্টেট গ্রুপের আওতাধীন ভূখণ্ডে বাইরের জীবন থেকে মেয়েদের উপড়ে ফেলার পণ নিয়েছে আইএস জঙ্গিরা। পশ্চিমে সিরিয়ার শহর আলেপ্পো থেকে পূর্বে অবস্থিত ইরাকি রাজধানী বাগদাদের শেষপ্রান্ত পর্যন্ত চলছে তাদের নৃশংস তাণ্ডব। চলছে অবিশ্রান্ত নারী নির্যাতন। এর মধ্যেই ইরাকের সংখ্যালঘু ইয়েজিদি সম্প্রদায়ের কয়েক হাজার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে আইএস জঙ্গিরা।

আইএস কর্তাদের যৌনদাস করে রাখা হয়েছে তাদের। গুঁড়িয়ে দেওয়া হয় ইয়েজিদি সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি। মঙ্গলবার অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রকাশিত একটি রিপোর্টে বলা হয়, ১০ থেক ১২ বছরের মেয়েদের নিজেদের ঘাঁটিতে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার চালাচ্ছে আইএস জঙ্গিরা। চলছে মারধর, গণধর্ষণ। এর পর যৌনদাস করে আটকে রাখা হচ্ছে তাদের। বহুজনকে এখান থেকে বিক্রিও  করে দেওয়া হচ্ছে। পৈশাচিক অত্যাচার সহ্য করতে না-পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে বহু কিশোরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ