বিনোদন প্রতিবেদক : বলিউড সেনসেশন মল্লিকা শেরওয়াত। খোলামেলা দৃশ্যের জন্য আলোচিত হয়েছেন বহুবার। অথচ মল্লিকাই নাকি ডার্টি পলিটিকস চলচ্চিত্রে ওম পুরির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে অস্বস্তিতে ছিলেন। যদিও মার্ডার ছাড়াও বহু চলচ্চিত্রে বোল্ড অবতারে দেখা গেছে তাকে।
ফিল্মবিট জানায়, ডার্টি পলিটিকস সিনেমায় সিনিয়র অভিনেতা ওম পুরির সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অস্বস্তিবোধ করছিলেন মল্লিকা। আর এ কথাটি তিনি নিজ মুখেই প্রকাশ করেছেন।
সম্প্রতি মুক্তি পায় ডার্টি পলিটিকস সিনেমার প্রথম ট্রেলার। ট্রেলারের প্রচারণা অনুষ্ঠানে মল্লিকা নিজেই জানান, ওম পুরির সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ে আমি মোটেও স্বাভাবিক ছিলাম না। কিন্তু আমাকে স্বাভাবিক হতে সহায়তা করেছেন ওম পুরি।
প্রসঙ্গত, সিনেমাটি আগামি ১৩ ফেব্রুয়ারি মুক্তি পাবে। এর আগেও এ চলচ্চিত্রের ফার্স্ট লুক নিয়ে বিতর্কে পড়েছিলেন মল্লিকা।