বগুড়া : বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম (সাইফ) বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে তিনি মাইক মার্কায় পেয়েছেন ৬ হাজার ১’শ ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ আকন্দ চশমা মার্কায় পেয়েছেন ৬’শ ৯৯ ভোট।
সাবেক মেয়র মোরশেদ মিল্টন বিগত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মেয়র পদটি শুন্য হয়।