• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

লালমনিরহাটে তেল চুরির ঘটনায় জনতার হাতে ট্রেনের চালক ও পরিচালক আটক

Lalmonirhat-Railwayহাসান মাহমুদ, লালমনিরহাট : জেলার হাতীবান্ধায় ট্রেনের তেল চুরির ঘটনায় ট্রেনের পরিচালক ও চালককে বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত ৯টার দিকে তেল চুরি করার সময় তাদেরকে হাতেনাতে আটক করে জনতা। এ সময় ওই ট্রেনের চালক ও পরিচালককে হাতীবান্ধা স্টেশন মাস্টারের রুমে ঘণ্টাব্যাপী অবরুদ্ধ করে রাখা হয়।

ট্রেনের যাত্রীদের অভিযোগ, জেলার কাকিনা রেলওয়ে স্টেশনে ট্রেনটি দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকে। এ সময় কয়েকজন যাত্রী ইঞ্জিনের কাছে গিয়ে দেখতে পান, চালক রাশেদুল ইসলাম মানিক ও পরিচালক মইনুল হকের উপস্থিতিতে ওই ট্রেনের তেল চুরি করা হচ্ছে। কামরুল ইসলাম নামে এক কলেজছাত্র ছবি তুলতে গেলে তার মোলাইল ফোনটি কেড়ে নিয়ে তাকে মারধোর করা হয়। পরে খবরটি সাধারণ যাত্রীদের মাঝে ছড়িয়ে পরলে পার্শ্ববর্তী হাতীবান্ধা রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ জনতা ট্রেনটি আটকে দেন এবং চালক ও পরিচালককে অবরুদ্ধ করে রাখেন।

পরে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের প্রতিশ্রুতিতে রাত ১০টার দিকে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। অপরদিকে তেল চুরি ও এমন উদ্ভুত পরিস্থিতির বিষয়ে পরিচালকের কাছে থাকা যাত্রী বইয়ে কামরুল ইসলাম লিখিত আভিযোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ