দিনাজপুর প্রতিনিধি : খৃষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রাক-বড়দিন উদযাপন উপলক্ষে খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে বিনিময় করেছেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
মঙ্গলবার বিকেলে পৌরসভার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান নওশাদ, মহিলা কাউন্সিল রোকেয়া বেগম লাইজু, কুটিবাড়ী মিশনের পালক প্রধান রেভাঃ রাজেন বৈরাগী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলুল হক, সুইহারী কো-অপারেটিভ ক্রেডিট সোসাইটির চেয়ারম্যান মি. ফাবিয়ান মন্ডল, দিনাজুপর খৃষ্ঠান এসোসিয়েশনের সহ-সভাপতি বরুন আলেকজান্ডার টপ্পু, খৃষ্ঠান ধর্মীয় নেতা ফাদার যোসেফ মারান্ডি প্রমূখ। অনুষ্ঠানে দিনাজপুরে বসবাসরত খৃষ্ঠান সম্প্রদায়ের বিভিন্ন মিশন ও অন্যান্য এলাকার শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষ অংশগ্রহন করেন।
খৃষ্ঠান সম্প্রদায়ের নেতৃবৃন্দ দিনাজপুর পৌরসভার মেয়র বড়দিন উপলক্ষে খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে এ ধরনে অনুষ্ঠান আয়োজন করার জন্য তাকে ধন্যবাদ জানান। মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম তার ও পৌর পরিষদের পক্ষ থেকে খৃষ্ঠান সম্প্রদায়সহ অন্যান্য সকল ধর্মের লোকদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা শেষে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম খৃষ্ঠান সম্প্রদায়ের লোকদের সাথে নিয়ে বড়দিনের কেক কাটেন।