দিনাজপুর প্রতিনিধি : জেলার বিরল উপজেলা শহরে ছাদ থেকে পড়ে রাসেল হোসেন (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রাসেল নওগাঁ জেলার বদগাছি উপজেলার বালুবাড়ী এলাকার ওয়াজেদ আলীর ছেলে।
মঙ্গলবার বিকেল সাড়ে চারটার বিরল পৌর শহরে এলাকায় এ ঘটনা ঘটে।
বিরল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হোসেন সবুজ জানান, মঙ্গলবার নির্মাণ কাজ করার সময় ছাদের উপর থেকে পড়ে রাসেল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে (দিমেক) ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ব্যাপারে দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি মামলা হয়েছে।