• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বড়দিনের বড় উপহার ক্রিসমাস ট্রি

bikলাইফস্টাইল ডেস্ক:  বিশ্বজুড়ে খ্রিষ্টধর্ম্বালম্বীদের সবচেয়ে বৃহৎ উৎসব বড়দিন। ২৫ ‍ডিসেম্বর পৃথিবীজুড়ে শুরু হচ্ছে বড়দিনের উৎসব। আর বড়দিনের কথা মনে পড়লেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে চোখ ধাঁধানো সুসজ্জিত সব ক্রিসমাস ট্রি। ক্রিসমাস ট্রি বড়দিন উদযাপনের একটি অপরিহার্য অংশ।

ক্রিসমাস ট্রি হিসেবে সাধারণত কোনো চিরসবুজ গাছ ব্যবহার করা হয়। তবে সব জায়গায় এসব গাছ পাওয়া যায় না বলে বর্তমানে কৃত্রিম ক্রিসমাস ট্রি-ও ব্যবহার করা হয়। জার্মানিতে প্রথম বড়দিনে ক্রিসমাস ট্রি নামক সাজানো গাছ ব্যবহারের প্রচলন শুরু হয়।

ক্রিসমাস ট্রি ঐতিহ্য অনুযায়ী প্রথমদিকে আপেল, বাদাম ও অন্যান্য খাদ্যদ্রব্য দিয়ে সাজানো হতো। ১৮ শতাব্দী থেকে ক্রিসমাস ট্রি সাজাতে মোমবাতির ব্যবহার শুরু হয়। পরবর্তীতে ক্রিসমাস লাইট নামক রঙিন বৈদ্যুতিক বাতি ব্যবহার করা শুরু হয়। বর্তমানে ক্রিসমাস ট্রি সাজাতে রঙিন বাতি, ফিতে, রঙিন কাগজসহ নানারকম জিনিস ব্যবহৃত হয়। ক্রিসমাস ট্রি’র একদম উপরে লাগানো হয় একটা তারা অথবা দেবদূতের ছোট মূর্তি।

বড়দিনের সময়ে ক্রিসমাস ট্রি ছোটদের জন্য প্রচুর আনন্দ নিয়ে আসে। ক্রিসমাস ট্রি’র নিচেই সাধারণত শিশুদের জন্য বড়দিনের উপহার রাখা হয়। তাই ক্রিসমাস এর গুরুত্ব শিশুদের কাছে অপরিসীম।

২৫ ডিসেম্বর বড়দিন। তার আগেই চার্চ, বড় বড় হোটেল-রেস্তোঁরা, বাড়িসহ বিভিন্ন স্থানে সাজানো হবে ক্রিসমাস ট্রি।

ওহ, একটা কথা বলিনি! খ্রিষ্টধর্ম্বালম্বীদের অনেকেই বিশ্বাস করেন, ক্রিসমাস ট্রি’র উপরে তারা বসানোর সময় কেউ যদি কোনো ইচ্ছে প্রকাশ করেন, তবে তার সেই ইচ্ছে সত্যি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ