• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিনা নোটিশে বর্ডার হাট বন্ধ !

boder haatআতাউর রহমান, রাজিবপুর: বিনা নোটিশে গত ৩ সপ্তাহ যাবৎ কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বালিয়ামারী ও ভারতের কালাইয়ের চর বর্ডার হাট বন্ধ করে রাখা হয়েছে। ভারতের কর্তৃত্ব রাখা বর্ডার হাটটি বিনা নোটিশেই প্রায় প্রায়ই বন্ধ করে দেয় ভারতীয় বিএসএফ এমন অভিযোগ হাটের ব্যাবসায়ীদের। কারণ অকারনে বর্ডার হাটটি  বন্ধ রাখতে বাংলাদেশের বিজিবিকে কোন প্রকার বার্তা দেওয়া হয়না। তাই প্রায়ই বিজিবি ও হাটে অনুমোদিত ক্রেতা-বিক্রেতাদের হয়রানির শিকার হতে হয়।

ক্রেতা–বিক্রেতাদের অভিযোগ তারা প্রতি হাট বারে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে হাট করার জন্য যান। কয়েক ঘন্টা গেটে বসে থাকার পর যখন দেখেন বিএসএফ গেট খুলছে না তখন ফিরে আসতে হয়। হাট থেকে ফিরে আসা বিক্রেতাদের অনেক নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র প্রায়ই এ কারনে ক্ষতিগ্রস্থ হয় বলেও অভিযোগ রয়েছে।এ ছাড়া হাটটি আইন অনুযায়ী না চলার কারনে বিজিবি ও স্থানীয় ক্রেতা-বিক্রেতাদের সাথে বাগবিতন্ডা লেগেই থাকে। অভিযোগ রয়েছে একটি সিন্ডিকেটের সাথে বিজিবি সদস্যদের দহরম মহরম থাকার কারনে ওই সিন্ডিকেট চক্রটি ব্যবসায় সুবিধা পায়। বাকীদের হয়রানি করা হয়। এতে করে বর্ডার হাটটি এলাকাবাসীর নিকট গুরুত্ব হারিয়ে ফেলতে বসেছে। অপর দিকে স্থানীয় চোরাকারবারিরা ফয়দা লুটে নিচেছ বলে জানা গেছে। স্থানীয়রা জানান,বর্ডা হাটটি বন্ধ থাকার ফলে প্রতি রাতেই চোরা কারবারিরা বর্ডার হাটের দক্ষিন পাশ দিয়ে রাতের আধাঁরে পুরাতন ও নতুন শীতের কাপড় পাচার করে দিচেছ। এর বিনিময়ে আনছে ভারতীয় মদের কাটুন ও গাজাঁর বস্তা। বর্ডার হাট কি কারনে বন্ধ তা জানতে চাওয়া হলে বালিয়া মারী বিজিবি কোম্পানী কমান্ডার আমীর খসরু জানান,শুনেছি ভারতের ব্যাংক বন্ধ তাই বর্ডার হাট হচেছনা । তবে স্থানীয় সুত্রে জানা গেছে,সামনে তাদের বড় দিন এবং ইংরেজি নববর্ষের কারনে আগামী হাট হবে না বলে শোনা গেছে। এর ফলে পুরো ১ মাস বর্ডার হাট বন্ধ থাকছে। এতে ব্যবসায়ীরা এক দিকে ভারতে আটকা পরা টাকার চিন্তা অপর দিকে ব্যবসা বানিজ্য বন্ধ থাকায় তাদরকে লোকসানের ঘানি টানতে হচেছ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ