সিসি নিউজ: পার্বতীপুরে বিজয় দিবস উদযাপন ও প্রয়াত গুনী শিল্পী আইয়ুব আলীর স্মরনে মিলাদ মাহ্ফিল,স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পার্বতীপুরে মিলন স্মৃতি সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজনে বিজয় দিবস উদযাপন ও প্রয়াত গুনী শিল্পী আইয়ুব আলীর স্মরনে বুধবার রেলওয়ে ষ্টেশন চত্তরে দিনব্যাপি মিলাদ মাহ্ফিল, সন্ধায় স্মরন সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে প্রয়াত শিল্পীর জীবন চলার বিভিন্ন সময়ে বিভিন্ন কাহিনী ও স্বরনীয় ঘটনা নিয়ে আলোকপাত করেন, প্রবীন শিক্ষক জ্ঞানেন্দ্র নাথ অধিকারী, প্রগতী সংঘের সাবেক সভাপতি মোজ্জাফর হোসেন, সংগীত শিল্পী মোশায়েদুল ইসলাম মিলন, রংধনু’র সংগঠক মনোয়ারুল করিম তুহিন, মাসুদ করিম, ছামেদুল ইসলাম, মিলন স্মৃতি সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারন সম্পাদক ও সাংবাদিক মুসলিমুর রহমান ও প্রয়াত শিল্পী আইয়ুব আলীর পুত্র অহিদুল হক প্রমুখ। স্বরন সভা শেষে ও প্রয়াত শিল্পীর গাওয়া অনেক সংগীত নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।