ঢাকা: ৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ একথা জানান।
আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে ওই সংবাদ সম্মেলনে হানিফ বলেন, “কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল। ৫ জানুয়ারি বিকেল তিনটায় সমাবেশ করার অনুমতি পাওয়া গেছে।”
তিনি বলেন, “দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির লক্ষ্যেই বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসী বাহিনী এ হামলার ঘটনা ঘটিয়েছে।”
বুধবার বকশিবাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরাকে কেন্দ্র করে সংঘর্ষ এবং এক সংসদ সদস্যের গাড়ি পুড়িয়ে দেয়ার ঘটনায় বিএনপিকে দায়ী করেন এই আওয়ামী লীগ নেতা।