জলঢাকা প্রতিনিধি: নীলফামারী জলঢাকায় খ্রীষ্টিয়ান ঐক্য পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলায় বিদ্যুৎ অফিস সংলগ্ন মাঠে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে খ্রীষ্টান ধর্মালম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড় দিন উৎযাপিত হয়। পাস্টর মাইকেল মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিবেকানন্দ মোহন্ত, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) জলঢাকা রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়, বিশেষ অতিথি-রেভা সুষেন রায়, বাংলাদেশ লুথারেন র্চাচ ইনচার্জ নীলফামারী, আজম বাদশাহ সাবু,যুগ্ন আহ্বায়ক পৌর যুবলীগ জলঢাকা, পাস্টর মাইকেল লোকমান হোসেন ফেইথ বাইবেল র্চাচ জলঢাকা,পালক শ্রীবাস চন্দ্র রায় নিউলাইভ খ্রীস্টান জলঢাকা,মশিয়ার রহমান ঈসায়ী চার্চ বাংলাদেশ জলঢাকা। আমন্ত্রিত অতিথিরদের মধ্যে বক্তব্য রাখেন- জ্যোতিষ চন্দ্র রায় প্রধান শিক্ষক শিমুলবাড়ী এসসি উচ্চ বিদ্যালয়,তোফায়েল মাস্টার,অতুল চন্দ্র রায়,ডাঃ পরেশ চন্দ্র রায় প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রেস বিটারিয়ান চার্চ পাস্টর এডওয়ার্ড মাইকেল নয়ন। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।