• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুর জেলা বিএনপি নেতা নাসিরের দাফন সম্পন্ন

BNP Leader Morhum Nasir Janaja Pictureদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সহ-সভাপতি এবং ১নং ওয়ার্ড বিএনপির সাদারণ সম্পাদক মরহুম নাসির উদ্দীনের জানাজার নামাজ বৃহস্পতিবার দুপুর ২টায় লালবাগ দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ লালবাগ গোরস্তানে দাফন করা হয়।
মরহুমের জানাজার নামাজে অংশগ্রহন করেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আশরাফুল আলম, জেলা আওয়ামীলীগ নেতা তৈয়ব উদ্দীন চৌধুরী, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহসভাপতি নুর আহম্মেদ বাশার, সিরাজ আলী সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, যুগ্ম সম্পাদক সামসুজ্জামান চৌধররী খোকা, আলহাজ্ব নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার,  বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল, শ্রমিকদল ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী, আওয়ামীলীগ, জামায়াত, জাতীয় পার্টির, জাগপা, জেলা চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতাকর্মী এবং মরহুমের আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মুসল্লিবৃন্দ।
এর আগে বেলা সাড়ে ১১টায় মরহুমের লাশ জেল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে আনা হলে সেখানে জেলা বিএনপি, পৌর বিএনপি ও সকল অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিভিন্ন মহলের শোক
মরহুম নাসির উদ্দীনের মৃত্যুতে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহসভাপতি নুর আহম্মেদ বাশার, সিরাজ আলী সরকার, সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, চামড়া ব্যবসায়ী মালিক গ্রুপসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় নেতৃবন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে নাসির উদ্দীন লালবাগস্থ বাসভননে ইন্তিকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ