• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চুয়াডাঙ্গায় কৃষককে গুলি করে হত্যা বিএসএফের

image_111550_0সিসি নিউজ: বাংলাদেশের রাজধানী ঢাকায় যখন বিজিবি-বিএসএফ’র উচ্চ পর্যায়ের কনফারেন্স চলছে ঠিক তখনই চুয়াডাঙ্গার জীবননগরের মেদেনীপুর সীমান্তে বিএসএফ সদস্যরা বাংলাদেশের ৩শ’ গজ অভ্যন্তরে ঢুকে ক্ষেতে কাজ করা অবস্থায় মশিউর রহমান মশি নামের এক কৃষককে গুলি করে হত্যা করেছে।
এ সময় বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে থাকা আরো দুই বাংলাদেশি কিশোরসহ চারজনকে পিটিয়ে আহত করেছে। আহতরা হচ্ছে- হরিহরনগর গ্রামের রবিউল মণ্ডলের ছেলে জামাল (২৮), নজু বিশ্বাসের ছেলে আবদুল আজিজ (২৫), শহিদুলের ছেলে ইয়াসিন (১০) ও আরজুল্লাহ (১৫)। নির্মম  এ ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার বিকাল চারটার দিকে।
নিহত বাংলাদেশি কৃষকের লাশ এলাকাবাসী উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে। আহতদের গ্রামের ডাক্তারখানায় চিকিৎসা দেয়া হয়েছে।
বিজিবি’র পক্ষ থেকে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান।
সরেজমিন হরিহরনগর গ্রামে গিয়ে জানা যায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের আবদুর রশিদের ছেলে মশিউর রহমান মশি (৩৮) বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ভারত সীমান্তের ৬২/ ৯ এস মেইন পিলারের কাছে  বাংলাদেশি ভূখণ্ডে মাঠ থেকে ঘাস কাটছিলেন। অন্যদিকে ইয়াসিন (১০) বিলের ধারে ধানের পাতু খোলায় পানি সেচ দিচ্ছিল। পাশের জমিতে কাজ করছিল জামাল ও আজিজ।
এ সময় ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের পুঁটিখালী সাব-ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েকজন গরু ব্যবসায়ীকে ধাওয়া করে বাংলাদেশের ৩০০/ ৪০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়ে। বিএসএফ সদস্যরা গরু ব্যবসায়ীদের আটক করতে ব্যর্থ হয়ে তারা কিশোর ইয়াসিনকে ধরে বেধড়ক পিটাতে থাকে।
এ সময় কৃষক জামাল, আজিজ, মশিউর ও তার অপর ভাইপো আরজুল্লাহ (১৫) বিএসএফের এই কর্মকাণ্ডের প্রতিবাদ করে। এতে বিএসএফ সদস্যরা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে আরজুল্লাহ’কে মারপিট শুরু করলে সে পালিয়ে যায়।
পরে বিএসএফ সদস্যরা দাঁড়িয়ে থাকা কৃষক মশিউরকে ধরে তার কাছ থেকে  অত্যন্ত ঠাণ্ডা মাথায় তার ওপর রাবার বুলেটের গুলি ছুড়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। রাবার বুলেটের আঘাতে নিহত মশিউরের বুক, মুখ, কপাল ও কান ক্ষত-বিক্ষত হয়ে যায়।
ঘটনার পর মাঠে কাজ করা এলাকাবাসী নিহত মশিউরের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। নিহত মশিউরের স্ত্রী, দুই শিশু সন্তান, বৃদ্ধা মা এবং স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান জানান, বিএসএফ’র এ বর্বরতা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিএসএফ সদস্যদের আচরণের কারণে সীমান্তবাসী সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে নিরীহ মানুষ হত্যার ব্যাপারে বিএসএফ সদস্যদের  বিচার হওয়া দরকার।”
চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার ব্যাপারে বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। সন্ধ্যায় বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ঘটনার ব্যাপারে তীব্র প্রতিবাদ ও  দোষী বিএসএফ সদস্যের শাস্তি দাবি করা হয়েছে।
এ ছাড়াও বিএসএফ’র ১৭৩ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার অনিল শর্মাকে প্রতিবাদ জানানোর জন্য ফোন করে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ