• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছেলের রক্তাক্ত লাশ দেখে বাবার মৃত্যু

Deathঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ছেলের রক্তাক্ত লাশ দেখেই হার্ট আ্যাটাক করে মারা গেছেন বাবা। বৃহস্পতিবার জেলার হরিপুর উপজেলার মরাধার গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ওই গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে মলানী ক্যাম্পের কোয়ার্টার মাইল দক্ষিণে সরিষার খেত থেকে হান্নান আলীর ছেলে ইসমাঈল হোসেন ওরফে ভুল্লু  (২৮)’র রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ।
পুত্র ইসমাঈল হোসেনের অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা লোকমুখে শুনে পিতা হান্নান আলী (৬০) দৌড়ে ঘটনাস্থলে যান। ছেলের রক্তাক্ত বিকৃত লাশ মাটিতে পরে আছে দেখে পিতা হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
হরিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভুল্লকে রাতের আধারে পরিকল্পিতভাবে দেশি অস্ত্র দিয়ে জখম করে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা প্রাথমিকভাবে জানা যায়নি। খুনের বিষয়টি নিখুঁতভাবে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অবশ্যই গ্রেফতার করা হবে।
তিনি আরো বলেন, লাশ ময়নাতদন্ত করার জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ