• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাস্তায় ছড়িয়ে পড়ল কোটি কোটি টাকা

image_111549_0সিসি ডেস্ক: ক্রিসমাস ইভে হংকংয়ের এক ব্যস্ত রাস্তা। হঠাৎই কিছুক্ষণের জন্য সবাই কেমন হ্যাংলা হয়ে গেল। মধ্য হংকংয়ের গ্লোসেসটার রোডে এক ব্যাঙ্কের গাড়ির পিছন থেকে পড়ে গেল টাকার বাক্স। বাক্স মাটিতে পড়তেই ধাক্কায় খুলে গেল, এরপর টাকা (হংকং ডলার) উড়তে থাকল হাওয়ায়, তারপর পড়ে থাকল মাটিতে। ব্যস, তারপরেই দেখে কে! সবাই গাড়ি থেকে নেমে রাস্তায় পড়ে থাকা কোটি কোটি টাকা কুড়াতে শুরু করলেন।

অনেক বারণ করলেন ব্যাঙ্কের সেই গাড়ির ড্রাইভার। কিন্তু কে শোনে কার কথা। সবাই একেবারে ব্যাগ ভর্তি করে টাকা কুড়াতে থাকলেন। এরপর এলো পুলিশ, একেবারে শটগান হাতে, হেলমেট পড়ে। পুলিশের হুঙ্কার শুনে সবাই আবার ভদ্র হয়ে ঢুকে পড়লেন গাড়িতে। কিন্তু ততক্ষণে লোপাট হয়ে গিয়েছে ১০ লক্ষ ২৫ হাজার হংকং ডলার। পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী রাস্তায় পড়েছিল প্রায় দেড় কোটি ২৩ লক্ষ হংকং ডলার। পুলিশ ঘোষণা করেছে যারা রাস্তায় পড়ে থাকা এই টাকা চুরি করেছেন, তারা যেন ফেরত দিয়ে দেন। তা না হলে চুরির দায়ে তাদের গ্রেফতার করা হবে। পুলিশের কাছে আছে সেই জায়গায় সিসিটিভি ফুটেজ।

কিন্তু কী করে ঘটল এমন বিপত্তি? জানা গেল ব্যাঙ্কের একটি শাখা থেকে হেড অফিসে টাকা নিয়ে যাওয়ার জন্য গাড়িটি রওনা দিয়েছিল। কিন্তু ড্রাইভার পিছনের দরজা বন্ধ করতে ভুলে যান। কিছুটা দূরে যাওয়ার পরেই পিছনের দরজা খুলে পড়ে যায় টাকার বাঙ্কারগুলি।– ওয়েবসাইট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ