গাজীপুর প্রতিনিধি : গাজীপুর ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে শনিবার কাউকে সমাবেশ করতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদ।
শুক্রবার দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
তিনি জানান, বিএনপি ও ছাত্রলীগ দুই পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে।
এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে কেন্দ্র করে গাজীপুরের ভাওয়াল বদরে আলম বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ ও এর আশপাশের এলাকায় ৫ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া ভাওয়াল কলেজ এলাকায় জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এ ছাড়া চান্দিনা চৌরাস্তা, ভাওয়াল কলেজ ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।