• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হিলি সীমান্তে অর্ধকোটি টাকা মূল্যের মালামাল উদ্ধার

Hiliহিলি প্রতিনিধি: হিলি সীমান্তসহ জয়পুরহাট-৩ বিজিবি অধিনস্থ বিভিন্ন এলাকা ও ট্রেনে তল্লাশি চালিয়ে অর্ধকোটি টাকা মূল্যের ট্যাবলেটসহ ভারতীয় বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব মালামাল উদ্ধার করা হয় বলে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

বিজিবি-৩ জয়পুরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার জানান, জয়পুরহাট-৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ বিভিন্ন ক্যাম্প ও বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত এলাকাসহ ট্রেনে তল্লাশি চালিয়ে ওই সব মালামাল উদ্ধার করে।

উদ্ধার হওয়া মালামালগুলো হলো- ফেনসিডিল ২৬ বোতল, লুপিজেসিক ইনজেকশন ২০১৭০ পিস, সিটিম্যাক্য ট্যাবলেট ৭২৬০০ পিস, ডেক্সিন ট্যাবলেট ২০০০০ পিস, প্রাকটিন ট্যাবলেট ২০০০০ পিস, টার্গেট ট্যাবলেট ১৯২০ পিস, সেনেগ্রা ট্যাবলেট ২৪০০ পিস, শাড়ি ২৪৯ পিস, সোয়েটার ৯১ পিস, জিরা ২১৪ কেজি (প্যাকেট), শার্টপিস ৬৮ টি, কিচমিচ ১৬ কেজি, ইমিটেশন সামগ্রী ১৭.৩ কেজি, স্টিল ২৮৪৩ কেজি ও দেশি ইলিশ মাছ ২১ কেজি।

উদ্ধারকৃত মালামালের সর্বমোট মূল্য প্রায় ৫১ লাখ ৩৫ হাজার ২শত ৫০ টাকা। মালামালগুলি সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ