• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শাহজাহানপুরে পাইপের ভিতরে শিশু: উদ্ধারে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা

boy-3-sliderঢাকা: রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে প্রায় ৬শ ফুট গভীরে ১৬-১৭ ইঞ্চি ব্যাসের পানির পাইপে একটি শিশু পড়ে গেছে। শিশুটিকে উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। জিহাদ নামের শিশুটির বয়স সাড়ে ৩ বছর বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা জানান, শিশুটি খেলতে খেলতে হঠাৎ করে উন্মুক্ত পাইপটির ভেতরে পড়ে যায়। পাইপটি গভীরতা আনুমানিক ৬শ ফুট বলে জানিয়েছে সেখানে কর্মরত ফায়ার সার্ভিস।

বাচ্চাটিকে জীবিত উদ্ধারের চেষ্টা চলছে। তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। রশি নামিয়ে উপর থেকে চিৎকার করে ধরতে বলা হলেও শিশুটির বয়স অনেক কম হওয়ায় তাতে কাজ হয়নি।  শিশুটি বেঁচে আছে এ ব্যাপারে নিশ্চিত ফায়ার সার্ভিস কারণ উপর থেকে পাঠানো জুস খেয়েছে সে।

স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, পানির পাম্পটি অনেকদিন পরিত্যক্ত ছিল। সম্প্রতি রেলওয়ে কর্তৃপক্ষ এটি সচল করার কাজ শুরু করেছে। রাত ৮টা ২০ মিনিটে একটি চটের বস্তা বিশেষভাবে সেলাই করে রশি বেঁধে নামিয়ে দেয়া হয়। তবে সেটাও ব্যর্থ হয়েছে। এরপর পাইপটিই ক্রেন দিয়ে টেনে তোলা হয়েছে।

এরপর রাত ১টার দিকে একটি অত্যাধুনিক ক্যামেরা গর্তের ভিতরে ঢোকানোর চেষ্টা চলছে। তারপর শিশুটির অবস্থান দেখে তাৎক্ষণিক ক্র্যাচ তৈরি করে এবং তা দিয়ে টেনে তোলার চেষ্টা করা হবে বলে উদ্ধার কাজে যোগ দেয়া ফায়ার সার্ভিসের উর্ধতন কর্তৃপক্ষ জানিয়েছেন।

স্থানীয়রা জানান, শিশুটির বাবার নাম নাসির বকুল। তিনি স্থানীয় একপি স্কুলের কর্মচারী। শাহজাহানপুর রেলওয়ে সুপারমার্কেট সংলগ্ন মৈত্রী সংঘের মাঠে খেলতে গিয়ে বিকেল ৩টার দিকে শিশুটি পাইপে পড়ে গেছে। খবর পেয়ে সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ