সিসি নিউজ: ভেবেছিলাম গাজীপুর রণক্ষেত্র হবে কিন্তু দুঃখজনক হলো সেখানে একটি কুত্তাকেও খুঁজে পাওয়া যায়নি। আর বিএনপির নেতাকর্মীতো দূরের কথা বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, গয়েশ্বর নামের একটাকে গ্রেফতার করা হয়েছে, আর দু’একটাকে গ্রেফতার করা হলে বিএনপির অস্তিত্বই খুঁজে পাওয়া যাবেনা।
এসময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আল্লাহর ওয়াস্তে সাংবাদিক ভাইদের করজোড়ে অনুরোধ করছি এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিন দেখবেন রাজনীতিতে এদের কোনো অস্তিত্বই থাকবে না।
শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব পরিষদের উদ্যোগে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।