মিটুল চৌধুরী, সিসি নিউজ: নীলফামারীর জলঢাকায় কেন্দ্রীয় কর্মসূচীর অংস হিসেবে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারেক জিয়া কটুক্তি করায় উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এক মানববন্ধন কর্মসূচী পালন করে। শনিবার বেলা ১১টায় জলঢাকার রংপুর-ডালিয়া মহাসড়কে মাবনবন্ধন করে তারেক জিয়ার কুশ-পুত্তলিকা দাহ করে।
মানববন্ধনে বঙ্গবন্ধু সৈনিক লীগ জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম লিপনের নেতৃত্বে বক্তব্য রাখেন আ’লীগ নেতা আব্দুল ওয়াহেদ বাহাদুর, শ্রমিক লীগের জশিয়ার রহমান জসি, যুবলীগের এনামুল হক, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু সৈনিক লীগের এনামুল হক লেবু, আসাদুল ইসলাম, সাহেদ আলী আরও উপস্থিত ছিলেন আওয়ামীলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা বলেন, ইতিপূর্বে বিভিন্ন প্রকার আন্দোলন সংগামে জলঢাকা উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ভুমিকা ছিল অত্যন্ত দৃঢ়তাপূর্ণ। ২০০৬ সালে লগি বৈঠার আন্দোলনে তারাই প্রথম চার দলীয় জোট সারকারে বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এবং বিভিন্ন আন্দোলন সংগামে অগ্রনী ভুমিকা রাখে। কিন্তুু পরিতাপের বিষয় এ সংগঠনটিকে আধুনিক সংগঠনে রুপান্তর করার পরও তাদেরকে উপেক্ষিত করা হচ্ছে বলে তিনি দাবী করেন। তারেক জিয়ার বিরুদ্ধে বঙ্গবন্ধুকে কটুক্তি করার মামলাগুলোকে ত্বরানিত্ব করে বিচারের মাধ্যমে ফাঁসীর দাবী করেন এবং স্থানীয় সাংসদ অধ্যাপক গোলাম মোস্তফার উদ্দেশ্যে বলেন, বিগত চার দলীয় জোট সরকারের আমল থেকে বর্তমান সময় পর্যন্ত আওয়ামীলীগের প্রতিটি প্রতিকুল অবস্থায় বঙ্গবন্ধু সৈনিকলীগকে সঙ্গে নিয়ে বিএনপি-জামায়াতের কুচক্র মহলকে প্রতিহত করে গত ৫ই জানুয়ারীর নির্বাচন মোকাবেলা করেছি। তিনি আরও দুঃখ প্রকাশ করে বলেন, আজ এই সংগঠনটির খোঁজ-খবর নেওয়ার কোন অবিভাবক নেই তবুও আমরা আগামীতে আওয়ামীলীগের প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার প্রত্যয় ব্যক্ত করে সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানায়।