সিসি নিউজ: ঢাকাস্থ পার্বতীপুর ওয়েল ফেয়ার এসেসিয়েশন পার্বতীপুর জ্ঞানাঙ্কুর পাইলট উচ্চ বিদ্যালয়ে কোরআন শরিফ ও কম্বল বিতরণ করেছে।
শুক্রবার বিকেলে সংগঠনটির সভাপতি তারিকুল আলম তারিকের সভাপতিত্বে কোরআন শরিফ ও কম্বল বিতরণের প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ও দৈনিক মানববার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহি, পৌর মহিলা সংরক্ষিত মহিলা কাউন্সিলর মর্জিনা বেগম, কাউন্সিলর কৈলাম প্রসাদ, সাংবাদিক মঞ্জুরুর আলম প্রমুখ। শহরের হাফেজিয়া পড়–য়া ছাত্রদের মাঝে কোরআন শরিফ ও দুই শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এদিকে, শুক্রবার সকালে চট্রগ্রাম ফেন্ডস এসোসিয়েশন এর উদ্যোগে পার্বতীপুর উপজেলার কালিকাপুর মাতৃ বিদ্যায়াতন চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এতে সভাপতিত্ব করেন আব্দুল হাই সরকার। প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান মোফাখখাইরুল ইসলাম ফারুক, প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক রেজাউল করিম সরকার, মেম্বার আবুল কাশেম, হামিদপুর ইউপি সদস্য আব্দুল হালিম, আলহাজ্ব মজিবুদ্দীন সরকার, আনিছুর রহমান বুলু প্রমুখ। শীতার্তদের মাঝে ৫শ’ কম্বল ও ২ হাজার শিশুদের ও মহিলাদের সুইটার বিতরণ করা হয়। এসময় সংগঠনের সদস্য ইমরান, রুনি দত্ত ও সাব্বির ।