ঢাকা: শাহজাহনপুরে ওয়াসার পানির পাম্পের পাইপের ভেতর আটকে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করেছেন তার বাবা নাসির ফকির।
শনিবার রাত সাড়ে ১১ টার দিকে শাহজাহানপুর থানায় জেআরএস ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী আব্দুস সালাম ও রেলওয়ের প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ ৭-৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন তিনি। মামলা নং-২১।
শাহজাহানপুরের ডিউটি অফিসার এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর এ তথ্য নিশ্চিত করেছেন।