• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাথায় আঘাত ও পানিতে ডুবেই জিহাদের মৃত্যু

1_196269_48273সিসি নিউজ: শাহজাহানপুরে রেলওয়ে কলোনিতে ওয়াসার পরিত্যক্ত পানির পাম্পের পাইপে পড়ে নিহত শিশু জিহাদের সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. হাবিবুজ্জামান চৌধুরী ওই প্রতিবেদন প্রকাশ করেন। তিনি প্রতিবেদনে উল্লেখ করেছেন- মাথায় আঘাত ও পানিতে ডুবেই জিহাদের মৃত্যু হয়েছে।
উল্লেখ, রাজধানীর শাজাহানপুরে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেলওয়ে কলোনির একটি পরিত্যক্ত পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। ফায়ার সার্ভিসের দীর্ঘ ২৩ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে শিশু জিহাদকে উদ্ধার করা যায়নি। শেষ পর্যন্ত তার নিথর দেহ তুলে এনেছেন একদল স্বেচ্ছাসেবী।
তখনো আশা ছিল, জিহাদ হয়তো বেঁচে আছে। পাঠানো হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর বালুর মাঠে কান্নায়-ক্ষোভে-বাঁধভাঙা আবেগে ফেটে পড়লেন কয়েক হাজার মানুষ। শিশুটিকে একনজর দেখার প্রবল হুড়োহুড়ি পড়ে যায়। চিৎকার করে আল্লাহকে ডাকছিলেন অনেকেই।
ভিড় ঠেলে ফায়ার সার্ভিসের লোকজন শিশুটিকে নিয়ে যান ঢাকা মেডিকেলে। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক জানান, জিহাদ বেঁচে নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ