নীলফামারী প্রতিনিধি: সব সংশয় উত্তরণের ডাকে, বাঙালি শোণিত প্রস্তুত সংগ্রামে এই শ্লোগানকে রেখে নীলফামারীতে কবিতা আবৃত্তি ‘বিজয় আবৃত্তি’ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার রাতে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে বিজয়ে আবৃত্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নীলফামারী জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শওকত আলী টুলটুল।
নীলকন্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আব্দুল বারী সভাপতিত্বে আবৃত্তি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহিম মঞ্জিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নীলফামারীর সহ-সভাপতি রবিউল ইসলাম লিটন।
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে বিজয়ের আবৃত্তিতে সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত নীলকন্ঠ আবৃত্তি পরিষদের ৩০ জন সদস্য কবিতা আবৃত্তি পাঠ করেন।