সিসি নিউজ: নীলফামারীর ডোমারে শীর্তাত অতিদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ওই উপজেলার স্থানীয় সংগঠন ভিলেজ কেয়ার গ্রুপ।
ডোমার উপজেলা ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে ও ভিলেজ কেয়ার গ্রুপের উদ্দ্যেগে উপজেলার সোনারায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের একশত পঞ্চাশ জন শীর্তাত অতিদরিদ্র মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
শনিবার বিকালে সোনারায় ইউনিয়নের ডুগডুগীর হাটস্থ ভিলেজ কেয়ার গ্রুপের কার্যালয়ের চত্ত্বরে এসব বিতরণ করেন ভিলেজ কেয়ার গ্রুপের সভাপতি ও চওড়াবড়গাছা স্কুল এন্ড কলেজের শিক্ষক অধির চন্দ্র রায়। এসময় ভিলেজ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা মো. আমজাদ হোসেন, সোনায়র ইউনিয়নের ইউপি সদস্য গোলাম রহমান, ভিলেজ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য কৃষ্ণ রায়, সুধাংসু রায়, শিশুরাম রায়সহ অন্যান সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভিলেজ কেয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ হোসেন জানান, এলাকার শীর্তাদের জন্য ডোমার উপজেলা ওয়েলফেয়ার ট্রাষ্টের অর্থায়নে একশত পিস ও ভিলেজ কেয়ার গ্রুপের নিজেস্ব অর্থায়নে ৫০পিসসহ মোট একশত পঞ্চাশ পিস কম্বল বিতরণ করা হয়। উপজেলার অন্যান্য ইউনিয়নে খুব শীঘ্রই আরো কয়েক শত পিস কম্বল বিতরণ করা হবে।