• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কয়লাবাহী ট্রাক রেললাইনে উল্টে পরে ট্রেন চলাচল বন্ধ

SAMSUNG CAMERA PICTURESপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের সুন্দরীপাড়া লেভেল ক্রোচিং এর ডিভাইডারে আঁচড়ে পড়ে উল্টে যায় একটি কয়লাবাহী ট্রাক। রোববার ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে। আহত হয় ট্রাক ড্রাইভার খলিল ও সহকারী চালক মিঠুন চক্রবর্তী। ফলে পার্বতীপুর-লালমনির হাট রুটে ট্রন চলাচল ৬ ঘন্টা বন্ধ থাকে। ঘটনার পরপরেই পার্বতীপুর রেল পুলিশ, লালমনিরহাট রেল পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ের কর্মর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা সোয়া ১১টার দিকে রেলপথ ও দুপুর ১টার দিকে সড়ক পথে যান চলাচল শুরু হয়।
জানা যায়, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার যুগল কিশোর গুপ্ত (জে.কে) ট্রেডিং এর একটি ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-৪৪৩০ বুড়িমারী স্থল বন্দর থেকে ২০ টন ভারতীয় কয়লা নিয়ে নওগাঁর মহাদেপুররের তছির মাষ্টারের ইট ভাটায় যাচ্ছিল। ঘন কুয়াশার কারনে ট্রাকটি পার্বতীপুরের সুন্দরী পাড়া রেল গেটের ডিভাইডারের উপর আঁচড়ে পড়ে উল্টে গেলে রেল চলাচল ও মহাসড়কে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এব্যাপারে পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান বলেন, ঘটনার পরপরেই পার্বতীপুর রেল পুলিশ, লালমনিরহাট রেল পুলিশ, ফায়ার সার্ভিস, রেলওয়ের কর্মর্তারা উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা সোয়া ১১টার দিকে রেলপথ ও দুপুর ১টার দিকে সড়ক পথে যান চলাচল শুরু হয়।
পার্বতীপুর সহকারী স্টেশন মাষ্টার আবুল কালাম আজাদ বলেন, রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় পার্বতীপুর-লালমনির হাট রুটের ট্রেন চলাচল ৬ ঘন্টা বন্ধ থাকে। রেল লাইন থেকে ট্রাক সরিয়ে নিলে বুড়িমারী ট্রেনটি ৬ ঘন্টা বিলম্বে বেলা ১১টা ৪৫ মিনিটে আন্তঃনগর দোলন চাঁপা ট্রেনটি ৪ ঘন্টা বিলম্বে বেলা সোয়া ১১টায় ও ডেমু ট্রেনটি সাড়ে ৩ ঘন্টা বিলম্বে দুপুর ১২টায় পার্বতীপুর ছেড়ে যায়। অপর দিকে কমিউটার ট্রেনটি ৩ ঘন্টা বিলম্বে রংপুর থেকে পার্বতীপুর এসে পৌছেছে।
ট্রাকের ড্রাইভার খলিলুর রহমান বলেন, হাইওয়ে সড়কের দু’ধারে কোন সংকেতিক চিহ্ন এমনকি কোন গতি রোধক ছিল না। হঠাৎ করেই লেভেল ক্রোচিং এর সামনে উঁচু ডিভাইডার দেওয়ায় ট্রাকটি তার উপর আঁচড়ে পড়ে উল্টে যায়। এলাকাবাসীর অভিযোগ হাইওয়ে সড়কে অপরিকল্পিত ডিভাইডার দেওয়ায় পার্বতীপুরের সুন্দরীপাড়া ও হলদীবাড়ী রেল গেটে একই ভাবে ডিভাইডারে ট্রাক ও বাস উঠে এ নিয়ে ৫টি দূর্ঘটনা ঘটলো।
লালমনিরহাট ডিভিশনের উর্দ্ধতন উপ-সহকারী প্রোকৌশলী গোলাম মোস্তফা বলেন, লেভেল ক্রোচিং রেলওয়ের আর রাস্তায় সাংকেতিক চিহ্ন ব্যবহারের দায়িত্ব সড়ক এন্ড জনপদ বিভাগের রেল কর্তৃপক্ষের নয়। রেল গেটের ক্ষতি হওয়ায় ট্রাকের বিরুদ্ধে রেল থানায় মামলা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ