• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে ব্যাংকের গাড়ি থেকে ১৩ লাখ টাকা ছিনতাই

Cintaiসিলেট: সিলেটে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রাইভেট কার আটকিয়ে গানম্যানের বন্দুক কেড়ে নিয়ে ১৩ লাখ ৩৩ হাজার টাকা লুট করেছে ছিনতাইকারীরা। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর মেন্দিবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
পরে পরিত্যক্ত অবস্থায় গানম্যানের বন্দুক ও ঘটনাস্থল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত রিভলবার উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের দাবি ছিনতাই এর ঘটনাটি রহস্যজনক। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কার চালক ও গানম্যানকে আটক করা হয়েছে।
জানা যায়, মেন্দিবাগ থেকে মোহাম্মদিয়া স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রাইভেট কারে আরএকে সিরামিকের ১৩ লাখ ৩৩ হাজার টাকা সোবহানীঘাটস্থ শাখায় নিয়ে আসা হচ্ছিল। প্রাইভেটকারটি চালাচ্ছিলেন ব্যাংকের গাড়িচালক মেরাজুল ইসলাম। তার সাথে ছিলেন ব্যাংকের গানম্যান জালাল উদ্দিন, আরএকে সিরামিকের মার্কেটিং এক্সিকিউটিভ হামিদুল হক ভূঁইয়া ও হিসাবরক্ষক ফারুক আহমদ।
গাড়িটি মেন্দিবাগ জামে মসজিদের সামনে আসার পর দুইটি মোটরসাইকেলে ৬ জন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে। পরে অস্ত্র ঠেকিয়ে টাকা ও গানম্যানের বন্দুক কেড়ে নিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইরাউন্ড গুলি ভর্তি একটি রিভলবার ও উপশহর এলাকা থেকে ব্যাংকের গানম্যানের বন্দুকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
মোহাম্মদিয়া আরএকে সিরামিকের ম্যানেজার সৈয়দ ফয়সাল হোসেন জানান, ১৩ লাখ ৩৩ হাজার টাকা জমা দেয়ার জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় ফোন করে গানম্যানসহ ব্যাংকের গাড়ি আনা হয়।
মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. রহমত উল্লাহ জানান, গাড়িতে আগ্নেয়াস্ত্র থাকাবস্থায় গুলি না করা এবং প্রাইভেট কার আটকিয়ে ছিনতাইয়ের ঘটনাটি রহস্যজনক। এ ঘটনার সাথে ব্যাংকের গাড়িচালক ও গানম্যান জড়িত থাকতে পারে। তাই দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ