• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিএমপির ২৩ পুলিশ কর্মকর্তা পুরস্কৃত

cmp1-1419759350চট্টগ্রাম : দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ২৩ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে।

রোববার দুপুরে সিএমপি সদর দপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় এই পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডল নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন- কোতোয়ালী থানার এসআই জাফর ইকবাল, এসআই মজিবুর রহমান, এসআই মোহাম্মদ নুর ইসলাম, এসআই সঞ্জয় কুমার সিনহা, বাকলিয়া থানার এসআই মো. করিম, এসআই আব্দুর রব, এসআই মো. রাসেল, এএসআই মোকবুল হোসেন, এএসআই আবু তাহের চৌধুরী, চকবাজার থানার এসআই আলমগীর হোসেন, এসআই মো. ইউনুস মিয়া, চান্দগাঁও থানার এসআই আরিফুর রহমান, বায়জিদ থানার এসআই আনোয়ার হোসেন, পাহাড়তলী থানার এসআই ফজলুল হক, আকবর শাহ থানার এএসআই আবু ছালেক, কর্ণফুলী থানার এসআই মোস্তাক আহমেদ, গোয়েন্দা বিভাগের এসআই রিপন বড়–য়া, এসআই আব্দুল গোফরান, এসআই সেেন্তাষ চাকমা, এসআই আফতাব হোসেন, এসআই রাজেশ বড়–য়া, এসআই আব্দুল মোনাফ, এসআই মনিরুল ইসলাম।

সিএমপি কমিশনার আবদুল জলিল মন্ডলের সভাপতিত্বে মাসিক অপরাধ বিষয়ক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন, অর্থ ও ট্রাফিক) একেএম শহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বনজ কুমার মজুমদার।

এ ছাড়া সিএমপি’র সব উপ-পুলিশ কমিশনার, অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সব থানার অফিসার ইনচার্জ, র‌্যাব, সিআইডি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় নভেম্বর মাসে চট্টগ্রাম মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা, অপরাধ সংঘটন ও নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি বিষয়ে পর্যালোচনা করা হয়।

পুলিশ কমিশনার তার বক্তব্যে বলেন গত মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঐকান্তিক প্রচেষ্টার ফলে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। এ প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সকল থানা, ডিবিসহ সব ইউনিটকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন।

মাদক দ্রব্যের ব্যবহার নির্মূল করার জন্য সব স্তরের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা প্রদান করেন সিএমপি কমিশনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ