
সিসি নিউজ: গাজীপুরের জনসভায় ১৪৪ ধারা জারি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের গ্রেফতারসহ সার্বিক বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল মান্নানসহ সিনিয়র নেতারা উপস্থিত রয়েছেন।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে দলের অবস্থান তুলে ধরবেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।