• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অভিনেতা নিরবের বিরুদ্ধে অপহরণ মামলা

nir-1419834869বিনোদন ডেস্ক : মডেল ও অভিনেতা নিরবের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের হয়েছে। গত ২৭ ডিসেম্বর উত্তরা মডেল থানায় এ মামলাটি দায়ের করেন নিরবের সদ্য বিবাহিত স্ত্রী তাশফিয়া তাহের এর বাবা এম এ তাহের চৌধুরী। মামলা নং : ১৫।
উত্তরা মডেল থানার ওসি মোঃ আলী হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত করে দেখা হচ্ছে। এই নিরব যে মডেল নিরব তা জানা ছিলনা।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বিয়ে করলেও তা গোপন রাখেন নিরব। সোমবার নীরবে বিয়ের খবরটি গণমাধ্যমকে জানান তিনি।
নিরবের স্ত্রীর নাম তাশফিয়া তাহের। তিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দিনাজপুরের মেয়ে তাশফিয়া ঢাকার উত্তরায় থাকেন। এম এ তাহের চৌধুরী ও মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে তিনি।
বিয়ে করেছেন নিরব:
২৬ ডিসেম্বর রাতে পারিবারিক আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মডেল-অভিনেতা নিরব। কনে তাশফিয়া তাহের চৌধুরী ঋদ্ধি। বছরের শেষ লগ্নে এসে দীর্ঘদিন প্রেমের সর্ম্পকের ইতি টানেন এ জুটি। বিয়েতে নিরবের পরিবারের সদস্যদের পাশাপাশি তার ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাও উপস্থিত ছিলেন।
এম এ তাহের চৌধুরী ও মা মুর্শিদা আকতারের একমাত্র মেয়ে ঋদ্ধি। তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী। দিনাজপুরের মেয়ে ঋদ্ধি এখন রাজধানীর উত্তরায় বসবাস করছেন।
নিরব বলেন, ‘দীর্ঘদিন আমাদের প্রেমের সর্ম্পক ছিল। আমাদের সর্ম্পকটাকে দুই পরিবারই মেনে নিয়ে হঠাৎ বিয়ের আয়োজন করেন। তবে আগামী বছর মিডিয়ার সবাইকে নিয়ে রিসিপশন পার্টি করব। আমাদের জন্য দোয়া করবেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ