• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন এক বৃদ্ধ

lashদিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষের ঘুষিতে নিহত হয়েছেন ৭০ বছরের বৃদ্ধ মতিয়ার রহমান। সোমবার দুপুর ১টায় দিনাজপুর শহরের বড়গুড়গোলায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, মৃত তাইজুল ইসলামের পুত্র পান দোকানদার মতিউর রহমান শহরের বড়বন্দরে অবস্থিত ফ্যাশন ঘরের দোকানদার সাবুর তার পাওনা ৩শ টাকা চাইতে গেলে সাবুর সাথে মতিয়ারের বাদানুবাদ হয়। এ সময় সাবু বৃদ্ধ মতিয়ারকে জানান, আপনার ছেলের কাছে আমি কাপড় নেয়া বাবদ ২৩শ টাকা পাব। এই নিয়ে উভয়ের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে সাবু বৃদ্ধ মতিয়ারকে ঘুষি মারলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এলাকাবাসী ঘাতক সাবুকে আটক করে কোতয়ালী থানায় নিয়ে আসেন। ঘটনার সাথে জড়িত সাবুর বন্ধু ডলার পালিয়ে যায়।
দিনাজপুর কোতয়ালী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম খালেকুজ্জামান পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ