সিসি নিউজ: স্ট্যান্ডার্ড ব্যাংক সৈয়দপুর এসএমই শাখা প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। সোমবার বিকেলে ব্যাংকের শাখা কার্যালয়ে ওইসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ব্যাংকের শাখা ম্যানেজার সূফী মোঃ মোস্তফা জামান ও এ্যাসিষ্টেন্ট ম্যানেজার মোস্তাকিম হোসেন, ক্যাশিয়ার হাবিবুর রহমান হাবিব নিজ হাতে ওইসব শীতবস্ত্র শীতার্তদের হাতে তুলে দেন।