• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-৫ ॥ আহত-২৫

DINAJPUR ACC -PIC-5দিনাজপুর প্রতিনিধি : জেলার বীরগঞ্জে দিনাজপুর-দেবীবগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটানায় ৫ জন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঠাকুরগাঁও এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮.৩০টায় বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের বাগডাঙ্গা প্রেম বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও বীরগঞ্জ থানার এসআই মোঃ শফিউর রহমান জানান, দেবীগঞ্জ থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী সোহাগ এন্টার প্রাইজ (ময়মনসিংহ-জ-০৪-০০৭৬) যাত্রীবাহী মিনিবাস নিয়ন্ত্রন সকালে ঘটনাস্থলে পৌঁছলে হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে রাস্তার উপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই দিনাজপুর সদর উপজেলার নিমতলা বালুবাড়ী গ্রামের মৃত মোঃ মোতাহার আলীর পুত্র মিনিবাসের সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা (৩৮), গাইবান্ধা সদর উপজেলার বলদিয়া গ্রামের মোঃ নাসিফ উদ্দিনের পুত্র ও বীরগঞ্জ ব্রাক কর্মকর্তা কোরবান আলী (৪৫) নিহত হয়। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীরগঞ্জ উপজেলার জামতলী গ্রামের রবিউল ইসলাম স্ত্রী ও কাহারোল সমবায় অফিসের কর্মচারী কাহারোল শামিমা আকতার (৩০) একই মুচিবাড়ী গ্রামের মৃত ইসলাম উদ্দীন লায়লা বেগম (১৯) এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে অজ্ঞাত ১জনসহ মোট ৫জন নিহত হয়। এতে আহত হয়েছেন আরো অন্তত ২৫ যাত্রী।
বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. মাহমুদুল হাসান পলাশ জানান, আহতদের মধ্যে ১০ জনকে আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম শওকত হোসেন  পিপিএম সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ