• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘তারেকের দুই পিতা : জিয়াউর রহমান, পাকিস্তান’

enuমুন্সিগঞ্জ : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে ৪ নম্বর মীরজাফর বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,  তারেক রহমানের দুই পিতা, একটা পাকিস্তান আরেকটা জিয়াউর রহমান। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইনু বলেন,  শেখ হাসিনার  নেতৃত্বে মহাজোট সরকার রাজাকারদের বিচার শুরু করেছে এবং বিচার শেষ করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের এমপি সুকুমার রঞ্জন ঘোষ,  উপজেলা আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের  কেন্দ্রীয় জাতীয় কমিটির সদস্য  মোস্তাফিজুর রহমান, মুন্সিগঞ্জ  জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক একেএম আবুল কাশেম, উপজেলা মহিলা ভাইস  চেয়ারম্যান  হেলেনা ইয়াসমিন প্রমুখ।

শীর্ষ নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ