• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে সংবাদ সম্মেলন : হল বন্ধ রেখে নীল নকশা বাস্তবায়নের চেষ্টা

Haziমাহবুবুল হক খান, দিনাজপুর : হাবিপ্রবি’র ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ইফতেখারুল ইসলাম রিয়েল বলেছেন, বিশ্ববিদ্যালয়ের অযোগ্য, স্বৈরাচার, দাম্ভিক ও জামায়াত মানসিকতার উপাচার্যের বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুধুমাত্র তার বিভিন্ন অযোগ্যতা ঢাকার জন্য সম্পূর্ণ স্বাভাবিক পরিবেশ থাকা সত্বেও ২৯ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও হল বন্ধ করে স্বাধীন বাংলাদেশে একটি নতুন রেকর্ড তৈরি করেছেন। গত ১৫ ডিসেম্বর হতে ৩১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধ করা হয়। যা তার সম্পূর্ণ স্বৈরাচারী মানসিকতার পরিচয়।
বুধবার সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ছাত্ররা ভিসির ধারাবাহিক ও অযৌক্তিক কর্মকান্ডের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তৃতীয় দফায় ১ জানুয়ারী হতে ১২ জানুয়ারী বিশ্ববিদ্যালয় এবং হল বন্ধ অব্যাহত রেখে ছাত্রদের শিক্ষাজীবন ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করছেন। এভাবে বিনা কারণে বিশ্ববিদ্যালয় দিনের পর দিন বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের সেশন জটের মুখে ফেলছেন। তিনি মোট ৪৫ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে তিনি জামায়াত ও বিএনপি জোটের এজেন্ডা বাস্তবায়ন করছেন। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে তিনি যে অযোগ্যতার পরিচয় দিয়েছেন তাতে তার এই বিশ্ববিদ্যালয়ে থাকার কোন নৈতিকতা অধিকার নেই। দিনের পর দিন বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে ছাত্র-ছাত্রীদের মূল্যবান সময় নষ্ট করে তিনি চরম স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়ে আজও তার চেয়ারে বহাল আছেন। যা আমাদের সমাজের সমস্ত সচেতন আদর্শ নাগরিকদের জন্য চরম লজ্জার এবং ব্যর্থতার বিষয়।
সংবাদ সম্মেলনে তিনি অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ