• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সংখ্যালঘুদের বাড়িতে অগ্নিসংযোগ করার প্রতিবাদে মানববন্ধন

Nilphamari Pic-1 (31.12সিসি নিউজ: নীলফামারীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ করার প্রতিবাদে ও ঘটনার সাথে জড়িতদের  দৃষ্টান্তমূল শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন।
বুধবার দুপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ নীলফামারী জেলা শাখার যৌথ আয়োজনে স্থানীয় স্বাধীনতা স্মৃতি অম্লাণ চত্তরের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় একত্ততা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেয় সম্মিলিত সাংস্কৃতিক জোট ও রবিন্দ্র সম্মিলন পরিষদ এবং  সচেতন নাগরিক কমিটিসহ বেশ কয়েকটি সংগঠন এবং বিভিন্ন শ্রেণী পেশার  পাঁচ শতাধিক মানুষ।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সেখানে হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু খোকা রাম রায়ের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলার রিন্টু, জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আহসান রহীম মঞ্জিল, রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের আহকবায়ক ও সনাকের সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায় বক্তব্য রাখেন।
বক্তরা উল্লেখ্য করে বলেন, সম্প্রতি জেলা সদরের টুপামারীতে সাতটি হিন্দু পরিবারকে দেশ থেকে বিতারিত করার জন্য ওই পরিবারের বসতবাড়িতে আগুন দিয়ে সর্বস্ব পড়িয়ে দিয়েছে সম্প্রদায়িক শক্তি। এই অপকর্মের সাথে যারা জড়িত তাদের অভিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান বক্তরা।
উল্লেখ্য  গত ১৫ডিসেম্বর ভোরে জেলা সদরের টুপামারী  ইউনিয়নের দাউদ মিলন পাড়া গ্রামের  পরেশ চন্দ্র সরকারের বাড়ির ধানের গোলায় আগুন দেয় দুঃস্কৃতিকারীরা। এতে পরেশ চন্দ্র ,বিরেন্দ্র নাথ রায় সরকার,কনক চন্দ্র সরকার,বিরু চন্দ্র সরকার,গোলাপ চন্দ্র সরকার,বিকাশ চন্দ্র সরকার ও নরেশ চন্দ্র সরকারের ২৪টি ঘরসহ সর্বস্ব  আগুনে পুড়ে ছাই হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ