• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারী পৌর মেয়রের হাতে ঝাড়ু !

Nilphamari Pic-2 (31.12সিসি নিউজ: নিজের পৌরসভা এলাকা আবর্জনা মুক্ত ও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হাতে ঝাড়ু তুলে নিলেন নীলফামারী পৌরসভা মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ। নিজ হাতে ঝাড়ু নিয়ে নিজ শহর পরিস্কার পরিচ্ছন্ন যেমন করলেন তেমনি পৌর নাগরিকদের আহবান জানালেন এই অভিযানে শরিক হতে।
বুধবার বেলা সড়ে ১১টার দিকে নীলফামারী শহরের চৌরঙ্গী মোড়ে ঢাকাস্থ  পরিবর্তন চাই সংগঠনের ব্যানারে  ‘দেশটিকে পরিস্কার করি’ এই শ্লোগান নিয়ে নীলফামারীতে পরিস্কার অভিযানের উদ্বোধনকালে তিনি পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ঘটে পরে থাকা  ময়লা আবর্জনা  নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিস্কার করেন।
এসময় মেয়র বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা যেমন ঈমানের অঙ্গ। তেমনি আমি এই পৌরসভার মেয়র হওয়ায় নিজ পৌর এলাকা পরিস্কার রাখাও আমার কাজের মধ্যে পরে।  নিজে হাতে ঝাড়ু নিয়ে ময়লা আবর্জনা পরিস্কার করালাম। এতে আমার পৌরসভার নাগরিকরাও সচেতন হয়ে নিজের এলাকাটি পরিস্কার পরিচ্ছন্ন রাখবে।
পরির্বতন চাই সংগঠনকে ধন্যবাদ জানিয়ে এসময় তিনি পৌরসভার নাগরিকদের উদ্যেশে বলেন, আমরা আমাদের পরিবারকে ও শহরকে যারা ভালবাসি, তারা অবশ্যই যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলবেন না। নির্দিষ্ট জায়াগায় ময়লা আবর্জনা ফেলবেন। এতে যেমনি আপনার বাড়িঘর পরিস্কার থাকবে, তেমনি আপনার এলাকাও পরিস্কার থাকবে। এবং আপনার পরিবারের সদস্যরাও সুস্থ্যভাবে বাঁচবে।
এসময় পরির্বতন চাই নীলফামারীর প্রতিনিধি মাসুদ সরকার, রাশেদ আমিন স্বপন, সাকিল আহমেদ উপস্থিত ছিলেন।
পরির্বতনের নীলফামারী প্রতিনিধি মাসুদ সরকার জানান, আজ সারা দেশে এক যোগে এই কর্মসূচি পালনের কথা ছিল। কিন্তু একটি রাজনৈতিক দল হরতাল আহবান করায় শুধুমাত্র নীলফামারীতে এই কর্মসূচি পালন করি আমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ