• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জে পরকীয়ায় করার খেসারত কারাদন্ড

Adalotসিসি নিউজ: নীলফামারী কিশোরগঞ্জে পরকীয় করার দায়ে দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার মাগুড়া ইউনিয়নের পীর ফকিরপাড়া গ্রামের রজব আলীর ছেলে চার সন্তানের জনক লিয়াকত হোসেনের সাথে একই গ্রামের আসাদ আলীর স্ত্রী তিন সন্তানের জননীর সাথে পরীকীয়ার থাকায় মঙ্গলবার রাতে ওই গ্রামের একটি নির্জন এলাকায় আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ আটককৃত প্রেমিক যুগলকে উদ্ধার করে রাতেই ভ্রাম্যমান আদালতে হাজির করে। এতে  আদালতের বিচারক ও  উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্দিকুর রহমান সাক্ষ্য প্রমানের ভিত্তিতে বাংলাদেশ দন্ডবিধি ২৯ ধারায় দুই জনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। বুধবার বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

দুই জুয়ারীকে কারাদন্ড
কিশোরগঞ্জে দুই জুয়ারীকে দুই মাস করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার মুসা গড়ের পার গ্রামের আয়ুব আলীর ছেলে মনোয়ার হোসেনের (২০) ও একই গ্রামের জায়েদ আলীর জাহিদুল ইসলাম (২৫)। আটককৃতদের দুপুরেকারাগারে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, বুধবার জুয়া খেলার সময় ওই দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাদের ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  সিদ্দিকুর রহমান ওই দুই যুবককে দুই মাস করে কারাদন্ড প্রদান করেন। দুপুরে দন্ডাদেশ প্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ