• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা : আহত ৪

Mader-Logoদিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনি এলাকায় বসত ভিটার মালিকানা নিয়ে বিরোধের জের ধরে নুরুল ইসলাম (৬৫) নামে এক মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ পশ্চিমপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ সময় নিহত নুরুল ইসলামের স্ত্রী আফিলা (৫৫), ছেলে আসাদুল (৪০), মুকুল (৩৫) এবং পুত্রবধূ নাজমা (৩৫) গুরুত্বর আহত হয়। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বসতভিটার মালিকানা নিয়ে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সাথে পার্শ্ববর্তী খাগড়াবন্দ মন্ডলপাড়া গ্রামের আনসার গং এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সকালে আনসার, আফছার, লিয়াকত, আজমুল, আবদুল আলিমসহ ২০ থেকে ২৫ জন লাঠিসোটা দিয়ে নুরুল ইসলামকে বেধড়ক পেটালে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ