• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে হিমেল বাতাসের সাথে বৃষ্টিপাতে স্থবির জনজীবন

rainingসিসি নিউজ: হিমেল বাতাসের সাথে গুড়ি গুড়ি বৃষ্টিপাতে আবারো শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জেলা শহর নীলফামারীতে। আজ শনিবার ভোর থেকে এ বৃষ্টিপাত শুরু হয়। তবে মাঝে মাঝে মুষলধারে বৃষ্টিপাত হয়।
সর্বশেষ সকাল ৯টায় কৃষি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, এ পর্যন্ত গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫ মিলিমিটার। সৈয়দপুর কৃষি বিভাগ জানায়, সকাল পর্যন্ত গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৪.২ মিলিমিটার। সূত্রটি জানায়, বৃষ্টিপাতের কারণে শীতকালীন সবজি ও বোরো বীজতলার কোন ক্ষতির সম্ভাবনা নেই। তবে জমিতে ২/৩ দিন বৃষ্টি জমে থাকলে শীতকালীন সবজির ক্ষতি হবে।
বৃষ্টিপাতের কারনে স্থবির হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন। খেটে খাওয়া মানুষেরা ঘরের বাইরে বের হতে পারছে। জনশুণ্য হয়ে পড়েছে রাস্তাঘাট। শীতে কাতর হয়ে পড়েছে ছিন্নমূল মানুষ। ত্রাহি অবস্থার সৃষ্টি হয়েছে গবাদি পশুপাখির। গুড়ি গুড়ি বৃষ্টিপাতের খবর জানিয়েছেন আমাদের দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট ও কুড়িগ্রাম প্রতিনিধি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ