সিসি নিউজ: পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী আগমন উপলক্ষে সৈয়দপুরে মটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আলা হযরত ইমাম আহমাদ রাযা ফাউন্ডেশন এ শোভাযাত্রার আয়োজন করে। শুক্রবার বাদ নামাজে জুমার পর গোলাহাট রেলওয়ে কলোনী ঈদগাহ মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন মহল্লায় মহল্লায় প্রদক্ষিণ শেষে জিআরপি মোড়ে দরুদ সালাম শেষে মোনাজাত করা হয়। মোনাজত করেন ঐতিহাসিক চিনি মসজিদ’র ইমাম ও খতিব মোঃ শাহিদ রিজভী।
দেড় শতাধিক মটর সাইকেলসহ শোভা যাত্রায় অংশ নেয় সাবেক প্যানেল মেয়র হিটলার চৌধুরী ভুলু, ফাউন্ডেশন সভাপতি সৈয়দ আসলাম, সাধারন সম্পাদক শফী রেজা রিজভী, দপ্তর সম্পাদক নওশাদ আনসারী, তরুন উদিয়মান ইসলামী বক্তা শেখ খুরশীদ আলম মানিক, জুনাইদ আল হাবিব রাসেল, নাতখাঁ হায়দার আলী হায়দার এমাদী সহ আজহার সুলতান, নাদিম আশরাফী, আব্দুস সাত্তারসহ অনেকে।