সিসি নিউজ : বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ে অসুস্থ দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যাবস্থা করা হয়েছে।
শনিবার রাত পৌনে ১২টার দিকে অসুস্থ রিজভীকে বিএনপির কার্যালয় থেকে বের করে একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় ডিবি পুলিশ।
পল্টন থানার ওসি মোর্শেদ আলম জানান, তাকে আটক করা হয়নি। তিনি এখন অ্যাপোলো হাসপাতালে আছেন। তার চিকিৎসা চলছে।
এদিকে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, রিজভীকে মূলত আটক করা হয়েছে। পুলিশি হেফাজতেই মূলত তার চিকিৎসা চলছে।