• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সারাদেশে বিক্ষোভ পালনের নির্দেশ জামায়াত সেক্রেটারির

Jamatঢাকা : গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে আগামীকাল ৫ জানুয়ারি সারাদেশে জেলা ও উপজেলায় শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করার নির্দেশ দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতাকর্মীদের প্রতি তিনি এ নির্দেশ দেন।
ডা. শফিকুর রহমান বলেন, “সরকার ২০১৪ সালের ৫ জানুয়ারি জনগণের ভোটাধিকার হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এ সরকার। বাংলাদেশের জনগণ ৫ জানুয়ারির নির্বাচনে ভোট দেয়নি। জনগণ নির্বাচনকে বয়কট করেছে। আওয়ামী লীগ সরকার জনগণের নির্বাচিত সরকার নয়। এ সরকার অবৈধ।
তিনি আরো বলেন, ৫ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ভোটাধিকার হরণকারী ও গণতন্ত্র হত্যাকারী এ সরকারের বিরুদ্ধে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু এ সরকার জনগণের সভা-সমাবেশের অধিকার কেড়ে নিয়ে বগুড়ায় ১৪৪ ধারা জারি করেছে। ঢাকায় অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে। আমরা সরকারের এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক সিদ্ধান্তের নিন্দা ও প্রতিবাদ জানাই।
জামায়াত সেক্রেটারি বলেন, গণতন্ত্র হত্যাকারী সরকারের বিরুদ্ধে সোমবার দেশের সকল জেলায় ও উপজেলায় বিক্ষোভ কর্মসূচী পালিত হবে। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি সফল করে তোলার জন্য আমি জামায়াতের সকল শাখার প্রতি নির্দেশ দিচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ